রাজশাহীর ৬ আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন আজ ব্যালট পৌঁছেছে কেন্দ্রে, জেলায় ২২ লাখের বেশি ভোটার

রাজশাহীর ৬ আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন আজ ব্যালট পৌঁছেছে কেন্দ্রে, জেলায় ২২ লাখের বেশি ভোটার
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া, নির্বাচনী সরঞ্জাম বিতরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন কার্যক্রম শেষ করা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৯২ হাজার ২১৯ জন। জেলার ৬টি আসনে মোট ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচনী বিধি-বিধান সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
আসনভিত্তিক ভোটার সংখ্যা:
রাজশাহী-১: ৪,৬৮,৭৮০ জন
রাজশাহী-২: ৩,৬৯,৫৬৪ জন
রাজশাহী-৩: ৪,২৩,৭৩৮ জন
রাজশাহী-৪: ৩,১৯,৯০৯ জন
রাজশাহী-৫: ৩,৫৩,১৭৪ জন
রাজশাহী-৬: ৩,৫৭,০৫৩ জন
৬টি আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজশাহী-৩ আসনে একজন নারী প্রার্থী স্বতন্ত্রভাবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন। মোহনপুরে জোরদার নিরাপত্তা, ২৮ কেন্দ্র গুরুত্বপূর্ণ রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের মোহনপুর উপজেলায় প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সকাল থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনসার-ভিডিপি ও পুলিশ সদস্যদের নির্বাচন সংক্রান্ত ব্রিফিং ও নির্দেশনা প্রদান করা হয়। মোহনপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৫৬১ জন। এর মধ্যে নারী ভোটার ৭৫,৭৮২ জন এবং পুরুষ ভোটার ৭৪,৭৭৯ জন। উপজেলায় মোট ৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: ৪৭ জন প্রিজাইডিং অফিসার ২৯০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ৫৮০ জন পোলিং অফিসার নিরাপত্তায় বহুস্তরীয় ব্যবস্থা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিব হোসেন রাজু জানান, ৪৭টি কেন্দ্রে মোট ৬২১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে— অস্ত্রধারী আনসার (পুরুষ): ১৩৯ জন লাঠিধারী আনসার (পুরুষ): ২৮৪ জন মহিলা আনসার: ১৮৮ জন এছাড়া ১৬ জন সশস্ত্র ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং টিমে থাকবেন। তাদের মধ্যে ৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মোবাইল টিমে দায়িত্ব পালন করবেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, ৪৭টি কেন্দ্রে ১৬৬ জন অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের ৫টি মোবাইল পার্টি ও ১টি স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীর ৫টি মোবাইল টিম, বিজিবির ম্যাজিস্ট্রেটসহ ৪টি টিম এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১টি টিম মাঠে সক্রিয় থাকবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে থাকবেন। সুষ্ঠু ভোটের প্রত্যাশা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির মাধ্যমে রাজশাহীতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে ভোটকেন্দ্র এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করারও ঘোষণা দেওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন