সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নিচ্ছেন না বিএনপির সংসদ সদস্যরা।

সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নিচ্ছেন না বিএনপির সংসদ সদস্যরা।
ছবিঃ সংগৃহীত; বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সকালে শপথ নিয়েছেন

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বলে জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের আগে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত এই বিএনপি নেতা বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বর্তমান সংবিধানেও এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের ফল অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তা প্রথমে সংবিধানে সন্নিবেশিত করতে হবে এবং কে এই পরিষদের সদস্যদের শপথ পড়াবেন, সে বিষয়েও বিধান থাকা প্রয়োজন।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি যখন জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হবে, তখনই কেবল এর সদস্যদের শপথের বিধান করা সম্ভব। আমরা এখন পর্যন্ত সাংবিধানিক প্রক্রিয়া মেনেই এগিয়েছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।’

গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের পর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন সংক্রান্ত আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে। সে অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও, শপ্ঠগ্রহণের আগেই বিএনপি জানিয়ে দিল, দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।

দৈনিক বিজয় নিউজ/ ই