একটি শোক সংবাদ
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর উত্তমপুর গ্রামের সুপরিচিত মুখ ও এলাকাবাসীর অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মরহুম মোহাম্মদ আব্দুর রহমানের ছোট পুত্র, অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ নুর মোহাম্মদ হাওলাদার (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সকাল ৬ টায় বরিশাল ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাজা আজ বিকাল ৩ টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করা হচ্ছে, তিনি যেন মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করেন, তার গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন