রাজশাহীর মোহনপুরে অসুস্থ গরু পরিবহন: ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর মোহনপুরে অসুস্থ গরু পরিবহন: ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় অসুস্থ গরু পরিবহনের দায়ে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ রাতে রক্ষিতপাড়া গ্রাম থেকে একটি অসুস্থ গরু রাজশাহীর সাহেব বাজার এলাকায় জবাইয়ের উদ্দেশ্যে পিকআপযোগে নেওয়া হচ্ছিল। পথে মোহনপুরের কেশরহাট দিনান্ত সিনেমা হল মোড় এলাকায় সচেতন স্থানীয়রা গাড়িটি থামিয়ে মোহনপুর থানা পুলিশ-কে খবর দেন। খবর পেয়ে এসআই আসাদ আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গরুসহ পিকআপটি আটক করে। পরে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

৩ মার্চ গরুর ক্রেতা নগরীর দরগাপাড়া এলাকার আনছার আলীর ছেলে সুমন আলী সেতুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. সাগর আহমেদ। প্রশাসন জানায়, অসুস্থ পশু জবাই ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ঝুঁকি ও সতর্কবার্তা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর জানায়, অসুস্থ গরু জবাই করে মাংস বাজারজাত করা হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই পশু পরিবহন ও জবাইয়ের ক্ষেত্রে আইন মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন