নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম দের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগ এতিম দের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নরসিংদী মডেল মসজিদ সংলগ্ন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন ভূইয়া, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কামাল প্রধান, দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল করিম, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বেদন ভূইয়া। নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আকিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সভাপতি এম এমএ মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ কাউছার মিয়া, দপ্তর সম্পাদক ডাঃ এম এ জামান,সহ দপ্তর সম্পাদক সেহাগ মিয়া। সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, যুবদলের সোহাগ, সুমন ও চৌধুরী রাসেল প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন