রাউজানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও এতিমদের মাঝে খাবার বিতরণ সম্পন্ন
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) শনিবার রাউজান পৌরসভার মুন্সিরঘাটা বি এল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অসামান্য অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। কল্যান সমিতির সভাপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তথাগত চৌধুরীর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরু মিয়া। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে বানী পাঠ করেন ।
উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক পুলক বড়ুয়া ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাহেদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চীফ পেটি অফিসার এম এ কামাল উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনির অবসরপ্রাপ্ত চীপ পেটি অফিসার শেখ মোহাম্মদ আলী , সিনিয়র চীপ পেটি অফিসার বিকাশ বড়ুয়া, চীপ পেটি অফিসার সুলীপ বড়ুয়া, পুলট বড়ুয়া, চীপ পেটি অফিসার মোহাম্মদ ইউসুফ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস এম এয়াকুব, সার্জেন্ট নাজির হোসেন, সার্জেন্ট সুজন চৌধুরী, ল্যান্স কর্পোরাল ইদ্রিস মিয়া, সৈনিক সুমন বড়ুয়া। বক্তব্য রাখেন সদস্য দীপঙ্কর বড়ুয়া,নাজির হোসেন শহিদুল ইসলাম, রুবেল বড়ুয়া ও প্রচার সম্পাদক সুমন বড়ুয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশপ্রেম, শৃঙ্খলা, সাহসিকতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন আয়োজকরা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য আরও মহিমান্বিত হয়ে ওঠে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া