ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত কয়েকজন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত কয়েকজন
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বেবি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, ঠাকুরগাঁও জেলার সালান্দর ইউনিয়নের সালান্দর কাজী ফিড মিলের সামনে বিকেলে বিআরটিসির একটি বাস ও একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই বেবি আক্তার মারা যান। নিহত বেবি আক্তার ভূল্লী কলেজ পাড়ার মোঃ জলিল মিয়ার মেয়ে। তার শ্বশুরবাড়ি সেনুয়া ইউনিয়নে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম