চিরিরবন্দর উপজেলার ৫ ব্যবসায়ীর জরিমানা!

চিরিরবন্দর উপজেলার ৫ ব্যবসায়ীর জরিমানা!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

সরকারি নির্দেশনা অমান্য: চিরিরবন্দরে ৫ ব্যবসায়ীর জরিমানা! দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সরকারি নিয়ম অমান্য করে সন্ধ্যা ৭টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীর জরিমানা করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার বেকিপুল বাজার, গার্মেন্টস বাজার, কারেন্টহাট ও ঘুঘুরাতলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ। এ সময় সরকারি নির্ধারিত সময়সীমা লঙ্ঘন করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান