নাইক্ষ্যংছড়িতে সাংবাদিক রনির বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভিডিও ভাইরাল: তদন্তে জেলা পুলিশের উচ্চপর্যায়ের টিম
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে সাংবাদিক হাবিবুর রহমান রনির বাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এই হামলায় রনির পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা সাংবাদিক হাবিবুর রহমান রনির বসতবাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এসময় তারা ঘরের জলি ভাঙচুর ও পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ ও শারীরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে হামলার ভয়াবহতা এবং পরিবারের সদস্যদের আর্তনাদ দেখা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
এই ঘটনার খবর পেয়ে এবং ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বাইশারী তদন্ত কেন্দ্রে। এরই প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আজ (২৮ শে মার্চ শনিবার সকাল ১০টার ) তদন্ত কমিটির সদস্যরা বাইশারীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভুক্তভোগী সাংবাদিক রনি ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করেন। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, একজন গণমাধ্যমকর্মীর বাড়িতে ঢুকে এমন ন্যাক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। তারা দ্রুত এই ঘটনার মূল হোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তদন্ত টিম জানিয়েছে, ভিডিও ফুটেজ এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে দোষীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি