মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য কলাপাড়ায় দুই তরুণীর বিয়ের ঘটনা নিয়ে এলাকায় আলোচনা

মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য  কলাপাড়ায় দুই তরুণীর বিয়ের ঘটনা নিয়ে এলাকায় আলোচনা
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের সরকারি আবাসনের একটি ভাড়া বাড়িতে দুই তরুণীর বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভাড়া বাড়িতে বসবাসরত এক তরুণীর সঙ্গে ময়মনসিংহের অপর এক তরুণীর দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পরে তারা বিয়ে সম্পন্ন করে একই বাড়িতে অবস্থান করেন বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের দাবি, ভাড়া বাড়িতে আসার পর থেকেই ওই তরুণী ছেলেদের মতো পোশাক পরতেন এবং তার চলাফেরা ও আচরণও অনেকটা ছেলেদের মতো ছিল। তবে এসব বিষয়ের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। দুই তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত দিক যাচাই করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনাটির আইনগত অবস্থান ও বিয়েটি কীভাবে সম্পন্ন হয়েছে, তা কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে পরিষ্কার হতে পারে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী