বদলে যাচ্ছে বুড়িচং উপজেলা স্বা'স্থ্য কমপ্লেক্সের চিত্র
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম সংযোজন, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া। তাঁর উদ্যোগে হাসপাতালের সেবাব্যবস্থায় আগের তুলনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা, পরিবেশ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন ডা. মালেকুল আফতাব ভূইয়া। এর ফলে স্থানীয় বাসিন্দাদের উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া বলেন, "দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। একটি আধুনিক ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্র গড়ে তুলতে আমরা হাসপাতালের পরিবেশ উন্নত করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা এবং পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিয়েছি। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া সঠিক চিকিৎসা পায়, সে জন্য আমাদের পুরো টিম আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আদর্শ সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারব।"
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ