নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ    সহ তিন জন  গ্রেফতার
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরিরউপকরন (ওয়াশ) সহ ০৩ জন আসামী গ্রেফতার। ১৫ /০৯/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়ীতে সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় চোলাই মদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে। পুলিশের অভিযানে ৫৫০(পাঁচশত পঞ্চাশ) লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরন(ওয়াশ) সহ ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীগনের নাম ১। মোঃ তাজিমুদ্দীন(৩৮), পিতা- মৃত খয়রুল্লাহ, সাং- সাদাপুর ডাঙ্গাপাড়া, ২। মোঃ হাফিজুর রহমান(৫৬), পিতা- মৃত আঃ রহমান, সাং- শ্যামপুর খড়িবাড়ী, ৩। শ্রী রনজিত(৪২), পিতা- মোঃ সম্রাট, সাং- শ্যামপুর, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামীগনদেরকে জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার