ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ২
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় ইউনিয়ন পর্যায়ের কৃষক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ৩নং সরিষা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মহেশপুর (কুনিয়াপাড়া) গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে মোঃ ইব্রাহিম (৫২) এবং মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চরশংকর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ রহমত উল্লাহ রতন (৪৮)। পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের দিকনির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত পৃথক দুটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম ঈশ্বরগঞ্জ থানার মামলা নম্বর-০৩ (তারিখ: ০৫/০১/২০২৫ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ [সংশোধনী ২০১৩]-এর ৬/৮/৯/১০/১১/১২/১৩) এবং মোঃ রহমত উল্লাহ রতন ঈশ্বরগঞ্জ থানার মামলা নম্বর-১৩/১৪৬ (তারিখ: ১৬/০৮/২০২৫ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ [সংশোধনী ২০১৩]-এর ৬/৮/৯/১১/১২/১৩) এর সন্দিগ্ধ আসামি। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল