নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপান সরকারের স্বাস্থ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। পরিদর্শনকালে কর্মকর্তারা কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকটির ভূমিকা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য এরশাদ মেম্বার, ক্লিনিকের জমিদাতা গাজী সালাহউদ্দিন জিনুর ছেলে নিপু গাজী, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাদেকসহ ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন