ঈশ্বরগঞ্জে বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

ঈশ্বরগঞ্জে বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
ছবিঃ মোঃ রফিকুলর

দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এ লাকায় মাঠপর্যায়ের কৃষি কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক সালমা আক্তার, ময়মনসিংহের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আলমগীর আজাদ এবং পার্টনার, ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহ্উদ্দিন কায়সার। পরিদর্শনকালে কর্মকর্তারা কৃষি বিভাগের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ে কৃষকদের সেবা প্রদান, কৃষি উৎপাদন ও বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে কৃষকদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

উপপরিচালক সালমা আক্তার বলেন, “ঈশ্বরগঞ্জে কৃষি বিভাগের কার্যক্রম মাঠপর্যায়ে পরিদর্শন করা হয়েছে। কৃষকদের কাছে সরকারি কৃষি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।” অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আলমগীর আজাদ বলেন, “কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনতে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে বাস্তব পরিস্থিতি জানা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হয়।” সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহ্উদ্দিন কায়সার বলেন, “মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। কৃষকদের প্রয়োজন ও চলমান কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।” উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনের মাধ্যমে উপজেলার কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে। কৃষকদের সেবা নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিতভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।” এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল