বাঞ্ছারামপুরে ১০০ ছাগল বিতরণ করে চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন মিয়ার নির্বাচনী প্রচারণা শুরু

বাঞ্ছারামপুরে ১০০ ছাগল বিতরণ করে চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন মিয়ার নির্বাচনী প্রচারণা শুরু
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

বাঞ্ছারামপুর উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মহসিন মিয়া হতদরিদ্র মানুষের মাঝে ১০০টি ছাগল বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। সোমবার বিকেলে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি জামাত পাড়া গ্রামে হতদরিদ্র ও অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে এসব ছাগল বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা যায়, চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মহসিন মিয়া বলেন, আসিরদীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এলাকার কয়েকজন মাদকাসক্ত যুবককে নিজ খরচে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসার মাধ্যমে করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে তাদের কে স্বাবলম্বী করতে প্রবাসে পাঠিয়েছি। এছাড়াও গ্রামে নতুন রাস্তা তৈরি, পাকা ঘাটলা নির্মাণ, মহিলাদের গোসলখানা তৈরিসহ দীর্ঘতিন নানা রকম সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ করে যাচ্ছি।

এসময় তিনি আরো বলেন, আমি একটি ট্রাস্ট খুলে এর মাধ্যমে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ও সমাজের জন্য কাজ করতে চাই। মানুষের কল্যাণে ও সমাজের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফরদাবাদ ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা চাই। স্থানীয়রা জানান, হতদরিদ্র ও অসহায় মানুষদের কে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণের উদ্যোগটি তাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে স্বামীহীন, সন্তানহীন ও অসহায় নারীদের জন্য এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।

ছাগল পেয়ে এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার ছেলে সন্তান নাই, স্বামীও নাই। ছাগল পেয়ে আমি অনেক খুশি। মহসিন মিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাঁর মনের আশা পূরণ করেন।” অন্যান্য উপকারভোগীরাও মহসিন মিয়ার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, “আল্লাহ মহসিন মিয়াকে বাঁচাইয়া রাখুক। আমরা তাঁর জন্য দোয়া করি, আল্লাহ যেন তাঁর রুজি-রোজগার বাড়াইয়া দেন। তিনি চেয়ারম্যান হলে এলাকাবাসীর ভালো হবে। তাঁর মতো লোকই আমাদের দরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিম মেম্বার, মাওলানা নাসির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান, আলী আহমেদ, আতাউর রহমান শিশু, হেলাল উদ্দিন, ডা. ওয়াহেদুর জামান, কাদির ব্যাপারী, দুলাল মিয়া, আজিজুল হাকিম, ওয়াইদুল হক, সুমন আহমেদ ও ময়নাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ