ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন!

ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন!
ছবিঃ মোঃ রফিকুলর

দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনকালে গুদামের সার্বিক কার্যক্রম, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা, মজুত পরিস্থিতি এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। এ সময় গুদামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা এবং খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেন, পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি)। তাঁরা গুদামের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং খাদ্যশস্যের সঠিক সংরক্ষণ ও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন, পরিদর্শন শেষে গুদামের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি নিয়মিত তদারকি ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল