ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল আগুন থেকে বিপদ মুক্ত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল আগুন থেকে বিপদ মুক্ত
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) ভ/য়া/বহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ আগুনের খবর চারদিকে ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় মারাত্মক ভয় আর বিশৃঙ্খলা। প্রিয়জনদের বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন কয়েকজন স্বজন ও রোগী। মুহূর্তের জন্য পুরো হাসপাতাল এলাকা হাহাকার ও আতঙ্কে ভারী হয়ে ওঠে। আশেপাশের লোকজন এসে ভীড় করে।

​তবে স্বস্তির বিষয় হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও সদর ফায়ার সার্ভিস ইউনিটের দ্রুত এবং সাহসী পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার কেউ কেউ বলছে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শি/শু ওয়ার্ডে থেকে হঠাৎ আ/গুন লাগার খবর পাওয়া যায়।

​বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম যথারীতি সচল আছে। খুব শীঘ্রই ঘটনার সঠিক কারণ ও ক্ষ/য়ক্ষ/তির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস চেষ্টা ও আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো প্রা/ণহানি বা বড় বিপদ ঘটেনি।বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও সচল আছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল