নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ ধরা ছোয়ার বাইরে রিপন চক্রবর্তী

নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী  মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২  ধরা ছোয়ার বাইরে রিপন চক্রবর্তী
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

গত বছর ৫ জুন, নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। হত্যাকান্ডের ৭/৮ মাস আগেও নরসিংদীর বাড়িতে তাকে হত্যার চেষ্টা হয়েছিল, সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছিল এবং তার ভাই রনি ও মায়ের অভিযোগ ছিল রাজু চৌহান ও রিপন চক্রবর্তীর বিরুদ্ধে। মানববন্ধনে তারাই আবার বিচার চেয়েছিল! তখন প্রশাসন স্পটের সিসি ক্যামেরা দেখে কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল মোটিভ বের করতে পারেনি পুলিশ! ১৪ইং সেপ্টেম্বর ২০২৬ইং সোমবার,এক বছর পর ডিবি পুলিশ সেই রাজু চৌহান ও তার ভাতিজা সাগরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখিয়েছে। রাজু গ্রেপ্তার হলেও রিপন চক্রবর্তী এখনো ধরাছোঁয়ার বাইরে। নরসিংদীর বাড়ির সেই প্রথম হত্যাচেষ্টার সঠিক তদন্ত হলেই এই হত্যার মূল রহস্য উদঘাটন হবে, বলে জানান, এলাকাবাসী। পুলিশের তথ্য অনুযায়ী ডিবি পুলিশ কতৃক ২জন গ্রেপ্তার, এই আলোচিত হত্যাকান্ডের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন