ইয়াবা ও গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

ইয়াবা ও গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর আকন (৩৪) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ​শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামে অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে তাকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর ওই গ্রামের মোঃ আঃ মজিদ আকন ও মিনারা বেগমের ছেলে। ​পুলিশ জানায়, ওই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের দায়িত্বে ছিলেন মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) কাওসার আহমেদ, এএসআই (নিঃ) সালাউদ্দিন, এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা ও তাদের সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোহরখালী গ্রামের ২নং ওয়ার্ডে মিজানুর আকনের বসতঘর থেকে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার এবং জব্দ করা হয়। ​এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-১২, জি আর নং-১২৭) দায়ের করা হয়েছে। ​অভিযানের বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন