নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে মারপিট, নগদ টাকা, মালামাল লুট
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে ওয়েল্ডিং শ্রমিকের নিকট চাঁদা চেয়ে না পেয়ে মারপিট করে, নগদ টাকা ও মালামাল নিয়ে যায় একদল সন্রাসী। এ সময় ওই শ্রমিক ট্রিপল নাইনে ফোন দিলে সন্রাসীরা দ্রুত চলে যায়। ট্রিপল নাইনের ফোন পেয়ে শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান ওয়েল্ডিং শ্রমিক মোঃ মোশাররফ হোসেন (৩৫)কে থানায় এসে অভিযোগ দিতে বলেন। এ ঘটনাটি ঘটেছে ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল তিনটায় শিবপুর উপজেলার ঘাসিরদিয়া ট্রান্সকম কারখানার সামনে। ওয়েল্ডিং শ্রমিক মোঃ মোশাররফ হোসেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওয়া ইউনিয়নের বটিয়াকোন গ্রামের আবুল হোসেনের ছেলে।পুলিশ, নির্মাণ শ্রমিক মোশাররফ হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়েল্ডিং শ্রমিক মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় কাজ করে আসছেন। সর্বশেষ ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঘাসিরদিয়া এলাকার ট্রান্সকম কারখানাশ কাজ শেষে তার মালামালসহ বিভাটেক রিকশা দিয়ে বাড়ি যাওয়ার জন্য স্থানীয় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ট্রান্সকম কারখানা থেকে বের হয়ে রিকশা নিয়ে সামনে আগালেই চারজন সন্রাসী যুবক এসে তার গতিরোধ করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে সে অস্বীকৃতি জানালে তাকে রিকশা থেকে নামিয়ে বেদম মারপিট করে নগদ ১০ হাজার টাকা ও ৩৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সময় সে ট্রিপল নাইনে ফোন দিলে সত্রাসীরা তাকে আরো মারপিট করে পালিয়ে যায়। এদের মধ্যে মোশারফ হোসেন একজন চিনতে পারেন। পরে শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান তাকে ফোন করে থানায় অভিযোগ দিতে বলেন।ওয়েল্ডিং শ্রমিক মোশাররফ সন্ধ্যায় থানায় এসে হাসিবুল হাসান সৌরভের নাম উল্লেখ করে আরো তিনজনকে অঙ্গাত আসামি করে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় লোকজন জানায় সন্রাসী হাসিবুল হাসান সৌরভ মাদক বিক্রেতা ও সেবনকারী। সে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের কামাল মিয়ার ছেলে। শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলেছি।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন