পাবনায় বাজারে ভৈজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন : দোষীদের শাস্তি দাবি
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনার অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভৈজ্যতেল কৃত্রিম সংকট করে দেওয়ার প্রতিবাদে এবং দোষী ব্যবসায়ীদের শাস্তির দাবিতে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজুমার এসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ৮ এপ্রিল বুধবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) এর পাবনা জেলা জেলার সভাপতি এবিএম ফজলুর রহমান। বৈরি আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিয়ে নানা দিক নির্দেশনা ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির জন্য বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেন, সাংবাদিক সুশান্ত কুমার সরকার, মাসুদ রানা, শিশির ইসলাম, ফজলুল করিম, মানিক রানা, সুলভ খান, তাজুল ইসলাম, রাতুল ইসলাম সুমন, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও আব্দুল মালেক মুকুল প্রমুখ। বক্তারা বলেন, বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট করে। বেশি মুনাফা লাভের আশায় একটি ব্যবসায়ী সিন্ডিকেট কাজ করছে। সরকারের এই সিন্ডিকেট কে চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভেঙে দিতে না পারলে সাধারণ কেতারা ন্যায্য মূল্য তাদের পণ্য কিনতে পারবে না। এটি ভোক্তাদের সাথে প্রতারণা শামিল বটে। তারা দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং এর পাশাপাশি বাজার তদারকি করার আহবান জানান। মানববন্ধনে পাবনার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবি ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিক আল কামাল।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান