ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত জায়গাগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম সম্পন্ন করতে জেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে, একই দিনে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টাঙ্গন নদীতে চলমান “সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো (Combined Water Control Structure)” প্রকল্পও পরিদর্শন করা হয়। প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসন আশা করছে, প্রয়োজনীয় সমন্বয় ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে উভয় প্রকল্পই নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম