সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম তুললেন ঠাকুরগাঁওয়ের রেহানা বেগম

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম তুললেন ঠাকুরগাঁওয়ের রেহানা বেগম
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম 

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলাদলের সভাপতি মোছাঃ রেহানা বেগম। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জানা যায়, ১৯৯৩ সালে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন রেহানা বেগম। এরপর থেকে দীর্ঘ সময় ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করে আসছেন তিনি।

বিশেষ করে বিগত সরকারের আমলে ঠাকুরগাঁওয়ের রাজপথে দলীয় কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি একাই আন্দোলন-সংগ্রামে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আসন্ন সংরক্ষিত নারী আসনের জন্য তার প্রার্থিতার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে আলোচনায় এসেছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম