দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

গতকাল দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জননিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম এবং দিনাজপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও হুইপ আখতারুজ্জামান মিয়া। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। উপস্থিত সকলের অংশগ্রহণে সভাটি ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান