বাংলাদেশ প্রেসক্লাব বেতাগী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুদ মোল্লা আর নেই
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব বেতাগী উপজেলা শাখার সভাপতি "উপজেলা প্রেসক্লাব" মির্জাগঞ্জ, পটুয়াখালী এর নির্বাহী সদস্য ও বেতাগী উপজেলা যুবলীগ সেক্রেটারি সাথে একজন দারুন ফুটবল প্রেমি সাংবাদিক মোঃ মাসুদ মোল্লা আর নেই। সাংবাদিক মাসুদ মোল্লা ১৫ আগস্ট ২৬ ইং শনিবার বিকেল ৩.৩০ মিনিটে স্টোক জনিত কারণে বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা বেতাগীতে ১৬ আগস্ট ( রবিবার) সকাল ১১.০০ টা অনুষ্ঠিত হয়। শত শত মানুষের উপস্থিতিতে প্রবীণ সাংবাদিক ফুটবলপ্রেমি রাজনৈতিককে শেষ বিদায় জানানো হয়। তার আকস্মিক মৃত্যুতে উপজেলা প্রেসক্লাব পরিবার, সহকর্মী সাংবাদিক, বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক মো. মাসুদ মোল্লা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সহকর্মী ও সংগঠককে হারালো। উপজেলা প্রেসক্লাবে, মির্জাগঞ্জ, পটুয়াখালী। পরিবার মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা মরহুম মো. মাসুদ মোল্লাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন