নওগাঁর মান্দা মৈনম হাইস্কুল শতবর্ষ জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী সনাতনী ধর্মাবলম্বীদের
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়নের মৈনম মৌজার মৈনম হায়স্কুল শতবর্ষ জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী জানিয়েছে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ে সনাতনী ধর্মাবলম্বীরা। ১৯ এপ্রিল রবিবার সকাল ১১ টার সময় মৈনম জয়কালী মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত হয়ে এই এই দাবি জানান। সরজমিনে গিয়ে দেখা যায়,সনাতনীদের জয়কালী মন্দিরের পাশে পুকুরটি ইতিমধ্যেই গভীর এবং এই গভীরতার কারণে মন্দিরের জমি-জমার গাছ-গাছালী ভেঙ্গে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। জয়কালী মন্দিরে যাবার রাস্তাটিও ভাঙ্গার উপক্রম হয়ে পড়েছ। তবে পুকুরের পূর্ব এবং দক্ষিণ পাশে সরকারি পাকা রাস্তা থাকায় পুকুর খনন করলে এগুলো ভেঙ্গে যাবার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের এলাকার সনাতন ধর্মাবলম্বী শ্রীরাম রতন মোহন্ত ( রতন ) রতন মোহন্ত জানান, এই জয়কালী মন্দির প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে এই মন্ডপে পূজা শুরু হয় এবং সপ্তাব্যপী পূজা অর্চনা হয়। এতে এলাকার হাজার হাজার মানুষ এখানে আসে এবং পূজা অর্চনা করে। কিন্তু পার্শ্বে পুকুর খনন করলে এই শতবর্ষের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের জায়গাটি ভেঙ্গে যাবে মন্দির রক্ষা করা অসাধ্য হয়ে উঠবে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিবে বলে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার