নরসিংদীর শিবপুরে ৬৪০৫ টি ইয়াবা সহ ৫ জনকে গ্রেতার করেছে পুলিশ

নরসিংদীর শিবপুরে ৬৪০৫ টি ইয়াবা সহ ৫ জনকে গ্রেতার করেছে পুলিশ
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের দিক নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়ার নেতৃত্বে,২১ইং আগস্ট শুক্রবার দিন ব্যাপী, শিবপুর মডেল থানার বিভিন্ন স্থানে পরিচালিত সফল অভিযানে ৫ জনকে গ্রেফতার ও ৫ জন পলাতকসহ মোট ১০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৪০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৮ বোতল এস্কাফ সিরাপ এবং নগদ ৪৩,০৮০ টাকা। গ্রেফতারকৃত আসামিরা হলো- ১,আছমা বেগম ২,মোঃ আমজাদ হোসেন মুন্সি ৩,তানভীর মোল্লা ৪,শফিকুল ইসলাম দেওয়ান ৫,মোহাম্মদ আলী (৬৫)। পলাতক আসামি: ১/ মজিবুল্লাহ (৩২),২/ সুমন মিয়া (৩৫),৩/ লিমা (২৫), ৪/ মাসুদ মিয়া (৪০) ও ৫/ রাসেল (৩৫)। প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি এবং পুলিশি অভিযান অব্যাহত থাকবে ।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন