পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে  শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলার পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ১৯শে নভেম্বর -২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার নানা মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বিকেলে আয়োজিত ধর্মসভায় আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অগ্গমহাপণ্ডিত অধ্যাপক ড. বনশ্রী মহাথের। মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মকাণ্ডারী ভদন্ত রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহ-উপসংঘনায়ক শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথের এবং উদ্বোধক ছিলেন সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের।

বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থেরের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত সোভিতানন্দ মহাথের এবং প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত সংঘানন্দ মহাথের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভদন্ত অরুণানন্দ মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, ভদন্ত সুপালবংশ মহাথের ও ভদন্ত ধর্মদর্শন থেরসহ স্থানীয় বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও ভিক্ষুসংঘ।

বিহার পরিচালনা কমিটির সভাপতি রূপতি রঞ্জন বড়ুয়ার শুভেচ্ছা বক্তব্য ও সাধারণ সম্পাদক পিকলু বড়ুয়ার স্বাগত বক্তব্যের,গনমাধ্যমকর্মী, রতন বড়ুয়া ও উপস্থিত বক্তব্য প্রদান করেন, পরে অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য প্রয়াত মানবেন্দ্র বড়ুয়া (মানু) ও বাণী প্রভা বড়ুয়া, প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া ও আলো রাণী বড়ুয়া এবং আনন্দ প্রসাদ বড়ুয়া ও রিংকু বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া