হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড

হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলায় মাদক সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় এলাকাবাসীর সঙ্গে অসদাচরণের দায়ে দুই যুবককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, নিলখী গ্রামের শাহীন মিয়ার ছেলে হৃদয় (২২), ও এবাদুল্লার ছেলে সোহেল (৩৩)। বুধবার (২২ এপ্রিল) উপজেলার নিলখী ইউনিয়নের নিলখী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও জনসাধারণের সঙ্গে বিরক্তিকর আচরণ করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ