পটুয়াখালীর মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ (এপ্রিল) সকাল ১০.০০ টায় পরিষদের কনফারেন্স রুমে ইউএনও শেখ মো. রাসেল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. রাসেল মুন্সি, থানা অফিসার ইনচার্জ আবদুর সালাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি। এছাড়াও বক্তব্য রাখেন,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম সরোয়ার মনজু, সাধারণ সম্পাদক একেএম আল আমিন প্রিন্স প্রমুখ। সভায় বক্তারা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন