হোমনায় গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবক নিহত

হোমনায় গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবক নিহত
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীনগর গ্রামে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে রোমান মিয়া নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক রোমান মিয়া উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাইভাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ