ঢাকায় এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে ডক্টর হোসনে আরা বেগমের ঈদের শুভেচ্ছা

ঢাকায় এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে ডক্টর হোসনে আরা বেগমের ঈদের শুভেচ্ছা
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

ঢাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের অফিস কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমীনের সাথে ঈদ শুভেচ্ছা উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। প্রতিষ্ঠান এর ঢাকার প্রধান কার্যালয়ে ৪ মার্চ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম তাঁর ব্যক্তিগত ও টিএমএসএস এর পক্ষ থেকে মোঃ নূরুল আমীনকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান। এ সময় পরস্পরের মধ্যে শারীরিক, পারিবারিক ও ব্যক্তিগত খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠান দুটির বিভিন্ন বিষয়ের উপর সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। ডক্টর হোসেন আরা বেগম মোঃ নূরুল আমীন ও তাঁর টিমের অন্য সদস্যদের বগুড়ার টিএমএসএস এর ফাউন্ডেশন অফিসের কার্যক্রম পরিদর্শনের আহ্বান জানান। সাক্ষাতকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমীনকে টিএমএসএস কর্তৃক প্রণীত মুজিব শতবর্ষ স্মারক গ্রন্থ প্রদান করেন অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এ স্মারক গ্রন্থে মাননীয় প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। উক্ত গ্রন্থে মুজিব শতবর্ষ উপলক্ষে টিএমএসএসের গৃহীত কার্যক্রম গুলোর সংক্ষিপ্ত বর্ননা আছে। এ সময় তাঁর একান্ত সচিব, অন্যান্য কর্মকর্তাগন ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান