ঈশ্বরগঞ্জ বড় জামে মসজিদে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতবিনিময়, অনলাইন জুয়াসহ বিভিন্ন বিষয়ে সচেতন থাকার আহ্বান
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার জুমার নামাজের সময় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রুমন ঈশ্বরগঞ্জ পৌরসভার বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। মসজিদটি সাব-রেজিস্ট্রি অফিসের পাশে অবস্থিত। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অনলাইন জুয়া, কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডসহ নানাবিধ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এসব বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ওসি মোঃ সাজ্জাদ রুমন অভিভাবকদের উদ্দেশ্যে তাদের সন্তানদের পারিবারিক, নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং বিশেষ করে সন্ধ্যার পর কোথায় সময় কাটাচ্ছে—এসব বিষয়ে খোঁজখবর ও নজরদারি রাখার জন্য অনুরোধ করেন।
তিনি বলেন, সমাজ থেকে অপরাধ ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে অভিভাবক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত মুসল্লিরাও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল