ফুটপাতে সবুজের ফেরিওয়ালা শরীফ , দশ বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা

ফুটপাতে সবুজের ফেরিওয়ালা শরীফ , দশ বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

ফুটপাতের ওপর সারি সারি সাজানো সবুজ চারা গাছ। আম, জাম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে গোলাপ, জবা ও বকুল কী নেই সেখানে! এই সবুজের পসরা নিয়ে গত ১০ বছর ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন বাজারে চারা বিক্রেতা শরীফ। শরীফের জন্ম রংপুর জেলার পীরগাছা এলাকায়। শরীফ বলেন, আমি প্রায় ১০'বছর আগে থেকে বুড়িচংয়ের বিভিন্ন বাজারের ফুটপাতে বিভিন্ন প্রকারের ফল-ফুলের চারা গাছ সুলভ মূল্যে বিক্রি করে আসছি।ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো- আম, জাম, লিচু, কাঁঠাল, মাল্টা, কমলা, নারিকেল ও বরই। আর ফুলের মধ্যে রয়েছে- জবা, গোলাপ, মাধবীলতা, পলাশ, টগর, রজনীগন্ধা ও বকুলসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা। মানুষের হাতে কম দামে চারা তুলে দিতে পারলে ভালো লাগে। স্থানীয়রা জানান, শরীফের কাছ থেকে চারা কিনে অনেকেই বাড়ির আঙিনা, ছাদ ও বাগান করছেন। তার চারার মান ভালো এবং দামও নাগালের মধ্যে হওয়ায় ক্রেতাদের কাছে তিনি বেশ জনপ্রিয়। ১০ বছর ধরে ফুটপাতে বসে সবুজ গাছের চারা বিক্রয় করায় শরীফ এখন মানুষের কাছে একজন পরিচিত হয়েছেন। তার এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ