মধ্যরাত পর্যন্ত মানুষের কথা শুনলেন এমপি আখতার

মধ্যরাত পর্যন্ত মানুষের কথা শুনলেন এমপি আখতার
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সরাসরি ‘ওয়ান টু ওয়ান’ মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে তিনি ব্যতিক্রমী এ কর্মসূচি চালু করেছেন। বড় সভা বা আনুষ্ঠানিক আয়োজনের পরিবর্তে সাধারণ মানুষের সঙ্গে একান্তে কথা বলে তাদের সমস্যা, দাবি ও মতামত শুনছেন তিনি। মঙ্গলবার (১২ মে) দুপুর থেকে মধ্যরাত (১২টা) পর্যন্ত রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ত্রৈমাসিক মতবিনিময় কর্মসূচির প্রথম পর্বে প্রায় তিন শতাধিক মানুষের কথা শোনেন তিনি। এ সময় বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এই সংসদ সদস্য। এদিন দুপুরের দিকে মতবিনিময়কালে আখতার হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর অনেক জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়। ফলে মানুষ সহজে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন না। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নিয়মিত এলাকায় এসে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান