ফুলপুরে বাড়ী গিয়ে ঈদের আনন্দ উপহার পৌঁছে দিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

ফুলপুরে বাড়ী গিয়ে ঈদের আনন্দ  উপহার পৌঁছে দিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
ছবি: মোঃ কামরুল ইসলাম খান

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান আজ বিকালে ফুলপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখা। ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,উপজেলার সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খলিলুর রহমান, এটিএম রবিউল করিম। মফস্বল সাংবাদিক ফোরামের ফুলপুর শাখার আহ্বায়ক মিজানুর রহমান আকন্দ, সদস্য সচিব আব্দুর রহমান রনি ও সাংবাদিক নাজমুল হাসান রাজন জানান তাদের ব্যক্তিগত তহবিল থেকেই এসব ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতি প্যাকেটে ছিল এক কেজি আতপ চাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি চিনি, এক প্যাকেট নুডুলস, একটি সাবান , এক লিটার সোয়াবিন তৈল। এসময় সাংবাদিক বৃন্দ বলেন আমরা চাই সকলের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে মহান সৃষ্টিকর্তা এ-ই ঈদে যারা দূরে আছে বাড়ি ফিরবে সকলকেই সহিসালামতে বাড়ি পৌঁছার তৌফিক দেন এবং সকলেই যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সকলের জন্য শুভকামনা নিরন্তর।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ কামরুল ইসলাম খান