হোমনায় কৃষকদলের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

হোমনায় কৃষকদলের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব ও উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৯ মে) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের তেভাগিয়া ও চারকুড়িয়া গ্রামবাসীর আয়োজনে আমতলী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে তারা। মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনিবন্ধিত হোমনা টিভি নামক পেজে তেভাগিয়া গ্রামের মানিক মিয়ার খুনিদের পক্ষে অবস্থান নেন বলে সংবাদে উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুলকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়, যা মিথ্যা ও সম্মানহানির অপচেষ্টা।

মানববন্ধনে স্থানীয়রা আরো জানান, জহিরুল ইসলাম জগলুল দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। মূলত কৃষকদল নেতার মানহানি ঘটাতেই একটা পক্ষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের ভুয়া ফেসবুকে অপপ্রচাবের ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ যদি বাদীপক্ষের হয়ে থাকে, তবে তিনি এমন কোনো অভিযোগ আমাদের জানাননি। এছাড়া জগলুল নামের কেউ কোনো ধরনের তদবির করেননি বা এখন পর্যন্ত আমার সঙ্গে তার দেখাও হয়নি।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ