আজ ২২/০৫/২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ জেলার আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে উপজেলা পরিষদ হলরুমে “আইন শৃঙ্খলা, চাঁদাবাজি প্রতিরোধ ও নিরাপদ আম পরিবহন” বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
দৈনিক বিজয় নিউজ সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
২২/০৫/২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ জেলার আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে উপজেলা পরিষদ হলরুমে “আইন শৃঙ্খলা, চাঁদাবাজি প্রতিরোধ ও নিরাপদ আম পরিবহন” বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ। তিনি আম ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, নিরাপদ ও নির্বিঘ্ন আম পরিবহন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। চাঁদাবাজি, হয়রানি ও যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন আম ব্যবসায়ী, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সাপাহারের ঐতিহ্যবাহী আম শিল্পকে সুরক্ষা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম