নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন ড.আব্দুল মঈন খান
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার তিনটি ইউনিয়ন (আমদিয়া,মেহেরপাড়া,পাঁচদোনা সংসদীয় আসন-২, আংশিক) এর গরীব, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে পবিত্র ঈদ-উল -আযহা,উপলক্ষে ২২ইং মে শুক্রবার ভিজিএফ চাল,শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। উক্ত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.আব্দুল মঈন খান,মাননীয় সংসদ সদস্য, নরসিংদী -২ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর, নরসিংদী। এছাড়া আমদিয়া ইউনিয়নের একটি উন্নয়ন প্রকল্প সরজমিন পরিদর্শন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন