ফ্যাসিবাদের আখরা - এস এম মনিরুজ্জামান আকাশ

ফ্যাসিবাদের আখরা - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

ফ্যাসিবাদের আখরা - এস এম মনিরুজ্জামান আকাশ

ফ্যাসিস্ট আমি, ফ্যাসিস্ট সে, ফ্যাসিস্ট তুমি ভাই-
ফ্যাসিবাদের যে তীর্থ ভুমি এই বাংলা দেখছি তাই,
ছিলোনা পুর্বে জানা আবহে ফ্যাসিবাদ কয় কারে-
এখন দেখি সকাল-সন্ধ্যায় ফ্যাসিস্ট দ্বারে-দ্বারে!

প্রতিটি ঘরে তপ্ত দ্রোহে চলছে চোখ পালটি আচরণ-
অনিচ্ছা স্বত্তেও স্বাধীনতা হারাচ্ছে শান্তিপ্রিয় জনগণ,
কেউ করছে অহেতুক প্রতিবাদ কেউবা নিয়ম মেনে-
উপায়ান্তর নেইতো রাজনৈতিক প্রেক্ষাপট সমীকরণে !

বাক স্বাধীনতা ভূলুণ্ঠিত অতীত বর্তমান সার্বিক সময়ে-
কেউতো আর করেনা চেষ্টা কর্ম সম্পৃক্ততায় মন জয়ে,
মানবতা দেশপ্রেমের চেয়ে দরকার নিজের বেঁচে থাকা-
মুল্যবোধ সাম্য মৈত্রীর চেয়ে বড় দেখি এখন কাঁচা টাকা।

বড় নেতা ছোট নেতা আরো পাতি নেতা মিলে মিশে-
সোনার বাংলা সবুজ বাংলা লুটেরা খাচ্ছে নাকি চুষে,
আগেও ছিলো এখনও আছে ভবিষ্যতেও থাকবে তা-
এ দেশ নয় ভালো মানুষের বিলীন হবেনা অরাজকতা!

ফ্যাসিস্ট ছিলো ফ্যাসিস্ট আছে আসবে ফ্যাসিস্ট ফিরে-
রাজনীতির আকাশে শুধরাবেনা কেউ মন বদল করে,
বাংলার মাটি হয়ে গেছে দুষিত রক্ত মিশে সয়লাব নষ্ট-
নতুন রুপে ফ্যাসিবাদ ফিরেছে অনেকেই হয়েছে পথভ্রষ্ট।

চেতনা আদর্শ ন্যায় ইনসাফ মুখে যাই বলিনাকো কথা-
প্রকৃত দেশপ্রেমের মাহাত্ন প্রকাশে নেই বক্তব্যে যথার্থতা,
রসাতলে যাক দেশ, দেশের জনগন চলবেনা ভাগ ছাড়া-
আখের গোছাও আগে নিজের গড়ে ফ্যাসিবাদের আখরা!

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ