নওগাঁর মহাদেবপুর উপজেলার পীড়া বেলঘুড়িয়া সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও ২ জন আহত

নওগাঁর মহাদেবপুর উপজেলার পীড়া বেলঘুড়িয়া সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও ২ জন আহত
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার পীড়া-বেলঘুড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও ২ জন আহত হয়েছে। এই মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে রবিবার ১৪ জুন দিনগত রাত ৮ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার বেলঘড়িয়া মোড় নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শাখা রাস্তা থেকে পেডেল চালিত একটি ভ্যান নওগাঁ টু রাজশাহী মহাসড়কে ওঠে চৌমাশিয়ামোড় বাজার অভিমুখেযাচ্ছিল একই সময় নওগাঁ থেকে চৌমাশিয়ামোড় দিকমুখি একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌছার পৌছালো মোটর সাইকেল ও ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল ও ভ্যান চালক সহ একজন যাত্রী মোট ৩ জন গুরুতর আহত হয়। স্থানিয়রা সাথে সাথে গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত ৩ জনের মধ্যে মোটরসাইকেল চালক যুবকের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন।

রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল চালক যুবক হলেন, নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের অযোধ্যাপাড়া এলাকার রনজিত এর ছেলে তন্ময় (২১)। তন্ময় এর মৃত্যুতে পরিবার, স্বজন ও তার বন্ধু সহ লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। এদূর্ঘটনায় আহত দু' জনের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে। ভ্যানে থাকা যাত্রীর নাম সজল তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রি তবে ভ্যান চালকের নাম জানা যায়নি। আহত ভ্যান চালক ও যাত্রী দু'জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার