বোয়ালমারীর রামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের ৭৭ নং রামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালে পুর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক (অব) মো: আফছার শেখ। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং সাতৈর ইউনিয়নের সু যোগ্য চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের জমিদাতা বিশিষ্ট সমাজ সেবক মো: হাসেম কাজী, প্রতিষ্টাতা সভাপতি বাবু বিকাশ কুন্ডু, সাবেক এসএমসি কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিকবিদ মো: মিজানুর রহমান মাতুব্বর, সাবেক পিটিএ কমিটির সভাপতি মো: নুর আলম মুন্সি, সকল ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
সভাপরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: দাউদ মিয়া, প্রধান অথিতি বলেন প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি (SMC) বা স্কুল ম্যানেজিং কমিটি হলো সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনার সর্বোচ্ছ স্থানীয় তদারকি ও উপদেষ্টা পর্ষদ। নীতি মালা অনুযায়ী স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীদের নিয়ে গঠিত এই কমিটির প্রধান লক্ষ বিদ্যালয়ের শিক্ষারমান উন্নয়ন শিশুদের ঝড়ে পড়া রোধ এবং স্বচ্ছতা ও জবাব দিহীতা পাশাপাশি খেলা ধুলার মান ও নিশ্চিত করা।
সভাপতি: গৌড় কুমার দাশ, সহসভাপতি: আবুল হাসেম কাজী,সদস্য : কবির হোসেন,পুজা রানী দাশ ও মোছাম্মাৎ মারিয়া সুলতানা।
বিদ্যুৎশাহী: শুভাশিষ কুন্ডু ও ফেরদৌসী বেগম।
প্রাক্তন শিক্ষক প্রতিনিধি : মো: শাজাহান মুন্সি।
হাইস্কুল শিক্ষক প্রতিনিধি : মোসা: নাজনীন নাহার।
ওয়ার্ড মেম্বার: মোহাম্মদ আলী মেম্বার।
স্কুল শিক্ষক প্রতিনিধি : সহকারী শিক্ষক মো: দাউদ মিয়া ও সদস্য সচিব প্রধান শিক্ষক মো:আবুল কালাম আজাদ।
দৈনিক বিজয় নিউজ/ মোল্লা মনিরুজ্জামান