সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনিদের মাঝে আর্থিক অনুদান প্রদান
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনিদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই ২০২৬)  সকাল  সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন সংলগ্ন সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে  অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী  শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম,  এ ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৬ জন মৃত  ট্রাক শ্রমিক পরিবার কে নগদ ১০০০০/- থেকে ৩০০০০/- টাকা শ্রমিকদের নমিনিদের মাঝে আর্থিক অনুদান প্রদানের চেক হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট  মোঃ জহুরুল ইসলাম,।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু,  সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম  সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট  মোঃ রাশেদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি  মোঃ আসলাম, জেলা ট্রাক ও ট্র্যাংকলরী মালিক গ্রুপের সাধারণ সম্পাদক  মোঃ হাসিনুর রহমান হাসি,সহ সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট