এ বুকে প্রেমেরই প্রত্যাশায় - এস এম এম আকাশ

এ বুকে প্রেমেরই প্রত্যাশায় - এস এম এম আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

এ বুকে প্রেমেরই প্রত্যাশায় - এস এম এম আকাশ

এমন কোন মহূর্ত নেই; এমন কোন ক্ষণ নেই; তোমাকেই ভাবেনী এ মন-
তোমাকেই ভেবে-ভেবে; অনুভবে বাস্তবে কাটিয়েছি জড়তায় এ জীবন!
তুমি আছো আছো দুরে; অস্তিত্ব জুড়ে এ মনের ভালোবাসায়-
হয়তো পাবো তোমাকেই এ বুকে চেয়ে আছি প্রেমেরই প্রত্যাশায়...

দেবে কিনা ধরা এ বাহুডোরে তোমার হৃদয়ের
মুক্ত ভালোবাসায়-
পাই যদি তোমাকে; থাকবো মহা সুখে জীবনের পানসি খেয়ায়,
থাকবেনা হতাশা হবে পূর্ন মনের আশা জীবনের বালুকা বেলায়-
হয়তো পাবো তোমাকেই এ বুকে চেয়ে আছি প্রেমেরই প্রত্যাশায়...

জীবনে আর আসবেনা দুঃখ কভুও ভালোবাসায় ধরে নিতে পারি-
থাকবো চির সুখে-তোমারই ঐ বুকে গড়ে আমার বসত বাড়ী,
দেখবে দুনিয়া প্রেমের ইতিহাসে আমাদের ভালোবাসা ভালোবাসায়-
হয়তো পাবো তোমাকেই এ বুকে চেয়ে আজি
প্রেমেরই প্রত্যাশায়......


এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ