সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু নুরুজ্জামান গ্রেফতার

সাভারের শীর্ষ সন্ত্রাসী  ও  ভূমিদস্যু নুরুজ্জামান গ্রেফতার
ছবিঃ মোঃ ইমরান মোল্লা

দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ

সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু নুরুজ্জামানকে শুক্রবার দিনগত রাতে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। নুরুজ্জামান সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা । বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন । পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, নুরুজ্জামান পলাতক আওয়ামী লীগ নেতাদের ভূমিসহ সাধারণ মানুষের ভূমি দখল এবং সরকারি খাল ও জলাশয়ের মাটি বিক্রি থেকে শুরু করে মাদক ব্যবসা সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন । তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন । কিন্তু একটি প্রভাবশালী মহলের ছত্রছায়া থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এসব অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে ভবানীপুরে অভিযান চালিয়ে নুরুজ্জামান কে গ্রেফতার করেছেন । তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ ইমরান মোল্লা