দিনের বেলায় হাই স্কুলের মাস্টার রাত্রে চরমপন্থী সন্ত্রাসী দলের সংগঠক

দিনের বেলায় হাই স্কুলের মাস্টার রাত্রে চরমপন্থী সন্ত্রাসী দলের সংগঠক
ছবিঃ অপু মাস্টার

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া হাই স্কুল এর শিক্ষক অপু মাস্টার, পিতা আনিস উদ্দিন, দিনের বেলায় মাস্টার হিসেবে পরিচিতি থাকলেও রাতের অন্ধকারে চরমপন্থী সন্ত্রাসী দলের নেতৃত্ব দিচ্ছেন। হাট বোয়ালিয়া হাই স্কুলের পার্শ্ববর্তি গ্রাম  বৈদ্যনাথপুর, কোয়াতলা, জামবাগান, লক্ষ্মীপুর, প্রাগপুর,ওসমান পুর, কেশবপুর এ সকল গ্রাম থেকে নিম্নে বর্ণিত সন্ত্রাসীদের সুসংঘটিত করে গড়ে তুলেছেন ভয়ংকর এক চরমপন্থী বাহিনী।১।আশরাফুল পিতা হাবি মেম্বার, গ্রাম লক্ষ্মীপুর, ২। শামসুল পিতা দিন মোহাম্মদ, গ্রাম লক্ষ্মীপুর,৩। মিনজিল পিতা মওলা বাক্স, গ্রাম কেশবপুর, ৪। জাদু মিয়া ডাকাত, পিতা দিলবার ডাকাত, গ্রাম কেশবপুর, ৫। মিনা মোল্লা, পিতা মনছের মোল্লা, গ্রামঃ জাম বাগান, ৬।মাদক সম্রাট  ইমাদুল, পিতা রুহুল আমিন, গ্রাম কেশবপুর,৭।সানিম, পিতা চেঙ্গিস, গ্রাম কেশবপুর,  এলাকার এ সকল চিহ্নিত চরমপন্থী সন্ত্রাসী এবং মাদক কারবারি সহ আরো প্রায় ৫০/৬০ জন এর বিশাল এক বাহিনী গড়ে তুলেছেন অপু মাস্টার। যাহা দিনের আলোতে কোনভাবেই বোঝা সম্ভব নয়, এই মুখোশধারী মাস্টারকে দেখে। এই অপু মাস্টারের নিকট আত্মীয় একজন পুলিশের বিসিএস অফিসার আছে, তাহার টেলিফোনের সহায়তা নিয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প  গুলোকে  নিয়ন্ত্রণে রেখেছে। অত্র এলাকার গ্রামগুলোর সমস্ত রাস্তা সন্ধ্যার পরে জনশূন্য হয়ে পড়ে, এই চরমপন্থী বাহিনীর চলাফেরার কারণে। এলাকার সুধীজন  দের অভিমত  দক্ষিণ বঙ্গ আবারো হতে চলেছে চরমপন্থী সন্ত্রাসীদের অভয়ারণ্য। অনুসন্ধান চলবে ।

দৈনিক বিজয় নিউজ/ ছদ্মপদী