নরসিংদী শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নরসিংদী শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে প্রথমবারের মত যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ ইং পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে ৫ জুলাই (সোমবার) বিকাল ৩:৩০ মিনিটে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।পরে উপজেলা পরিষদের হলরুমে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালা মিয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনূর মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ প্রমুখ।শিবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিআরডিবি'র সুবিধাভোগী সদস্যগণ।আলোচনা সভা শেষে ক্ষুদ্রঋণের চেক ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন