নওগাঁর মহাদেবপুরে বাগধানা ও খোদ্দনারায়নপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী শিবকালি ও শুরকালির ৪ দিন দিনব্যাপী বারোয়ারী পূঁজা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়নে শনিবার (৪ জুলাই) থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রীশ্রী শুবকালি ও শুরকালি মাতার চার দিনব্যাপী বারোয়ারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ১৪৩৩ সালের ১৯, ২০ ২১ ও ২২আষাঢ় (৪, ৫ ৬ ৭ জুলাই ২০২৬) পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় আয়োজন। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে প্রতিদিন পূজার্চনা, বলিদান, আরতি, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ দিনে বিশেষ পূজা, আরতি এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে। আয়োজক শ্রীশ্রী শিবকালি ও শুরকালিমাতার মন্দির কমিটি জানিয়েছে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সজ্জায়। মন্দির কমিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মপ্রাণ মানুষকে পূজা মণ্ডপে উপস্থিত হয়ে মা কালীর দর্শন, পূজায় অংশগ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতির এই উৎসবে শামিল হওয়ার আন্তরিক আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিন দিনব্যাপী এই পূজা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার