মির্জাগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি

মির্জাগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পটুয়াখালী জেলার সভাপতি জনাব স্নেহাংশু সরকার কুট্টি। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দেশের বর্তমান সরকার স্পষ্ট ঘোষণা করেছেন—যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, এতে কেউ বাধা দিতে পারিবে না। কোথাও পূজা পালন করতে গিয়ে যদি কোন বাধার সৃষ্টি হয়, প্রশাসন সহ আমরা তাদের পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়াবো এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করিব। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন নান্নু, এবং মির্জাগঞ্জ ইউনিয়নের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন গাজী সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী